IQNA

নির্বাচিত প্রেসিডেন্টকে সৌদি আরবের অভিনন্দন / তেহরানের সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক জোরদার করতে আগ্রহী

22:45 - June 17, 2013
সংবাদ: 2548615
আন্তর্জাতিক বিভাগ : সৌদি আরবের বাদশা গতকাল ১৬ই জুন এক বার্তায় ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাসান রুহানীকে অভিনন্দন জানিয়ে ঘোষণা করেছেন যে, আমরা তেহরানের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক জোরদার করতে আগ্রহী।
দৈনিক Arab News এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সৌদি আরবের বাদশা বলেছেন, আপনার বিজয়ে সৌদি আরবের জনগণ ও সরকারের পক্ষ হতে অভিনন্দন জানাতে পেরে আমরা গর্বিত। আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভ্রাতৃতুল্য জনগণের সর্বাঙ্গীন সুখ ও সমৃদ্ধ কামনা করছি।
তিনি বলেন : দু’দেশের মধ্যকার সহযোগিতা ও সম্পর্ক জোরদার করার বিষয়ে আপনার মন্তব্যকে আমরা প্রশংসা করি।
এদিকে সৌদি আরবের যুবরাজ ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এক বার্তায় ইরানের নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতারসহ পারস্য উপসাগরীয় দেশসমূহের আমিরগণ হাসান রুহানীকে অভিনন্দন জানিয়েছেন।#1243883
captcha