‘The Jakarta Post’ সংবাদপত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এদেশে মহিলা পুলিশদের হিজাব নিষেধাজ্ঞা জারি ২০০৫ সালে জেনারেল কর্তৃক গৃহীত হয়েছে।
‘ডার বাসতিয়ার’ সকল পুলিশ বাহিনীকে শুধুমাত্র অফিসিয়াল ইউনিফর্ম ব্যবহারের নির্দেশ দিয়েছে এবং ঘোষণা করেছে মহিলা পুলিশেরা যেন হিজাব ব্যবহার না করে।
শুধুমাত্র ইন্দোনেশিয়ার ‘অচেহ’ প্রদেশে এই নিয়ম থেকে ব্যতিক্রম করা হয়েছ। কারণ এ প্রদেশে পুলিশ বাহিনীর মধ্যে সর্বাধিক পুলিশ মুসলমান এবং এ প্রদেশে ইসলামী শরিয়ত অনুযায়ী নিয়ন্ত্রিত। মহিলা পুলিশরা ‘অচেহ’ প্রদেশ হিজাব পরিধান করে তাদের কর্মে নিয়োজিত রয়েছে।
ইন্দোনেশিয়ান মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক ‘পায়েঙ্গিকি ইন্ডিয়েরাটি’ বর্তমান জাতীয় পুলিশ বাহিনীর চেয়ারম্যান ‘তেয়মুর পেরাডাপু’র নিকট হিজাব নিষেধাজ্ঞা জারি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
এছাড়াও ইন্দোনেশিয়ান মুসলিম ওলামা ‘আজিওমার্দি অজারা’ আলাদা বানীতে হিজাব নিষেধাজ্ঞা জারি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ এবং পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এদেশে প্রায় বিশ কোটি সত্তর লাখ জনসংখ্যার মধ্যে ৮৫ শতাংশ মুসলিম।
1244633