IQNA

23:02 - June 19, 2013
সংবাদ: 2549786

আগামী ২৪শে জুন পবিত্র শবে বরাত

আন্তর্জাতিক বিভাগ : আগামী ২৪শে জুন দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ২৪ জুন সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। গত রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল। বৈঠকের সূত্রে জানা গেছে, দেশের কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে।#1243951
captcha