‘আল আলম’ সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নিরাপত্তা বাহিনী এই মার্কিন নারীকে কনফারেন্স হল থেকে বহিষ্কার করার আগেই এই নারী মার্কিন প্রেসিডেন্টকে উল্লেখ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের হত্যা করার কোন অধিকার আমেরিকার নেই এবং আমেরিকার এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি।
এই মার্কিন নারী ১৬ বছর বয়সী ‘আব্দুল রহমানুল আওয়াকি’র হত্যার প্রতি ইঙ্গিত করে বলেন, এই যুবক তোমার (ওবামা) হাতে হত্যা হয়েছে। এটাই হচ্ছে ১৬ বছর যুবকের সাথে আমেরিকার ব্যবহার; বলতে পার কেন এই যুবক খুন হয়েছে? তুমি কি মুসলমানদের বলতে পারবে তাদের জীবনও আমাদের জীবনের মত মূল্য রয়েছে? মানুষ হত্যার বিনিময়ে তুমি যে সাফল্য অর্জন করেছ তা পরিত্যাগ করতে?
তিনি আরও বলেন, মুসলমানদের কোন প্রকার অকাট্য প্রমাণ ছাড়া কারাদণ্ড এবং হত্যা করা সম্পূর্ণ বেআইনি।
মার্কিন নারী গুরুত্বারোপ করে বলেন, সহস্রাধিক মুসলিম হত্যার জন্য আমেরিকা কারো নিকট ক্ষমা চাবে? মার্কিন প্রেসিডেন্টের হাতে যারা খুন হয়েছে তাদের পরিবারবর্গে ক্ষতিপূরণ দেওয়া হবে?
এই প্রতিবাদী নারী বলেছেন, এই পদক্ষেপের কারণেই কি আমরা নিজেদের অধিক নিরাপত্তা পেয়ে খুশি হব?
তিনি শেষপ্রান্তে বলেন, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশের আইনকে শ্রদ্ধা করি। পাইলট বিহীন বিমানেরা কারণে আমাদের নিরাপত্তা হ্রাস পাচ্ছে। গুয়ানতানামোই আসামীদের বন্দী করার করণে আমাদের নিরাপত্তা হ্রাস পাচ্ছে।
মার্কিন নিরাপত্তা বাহিনী এই নারীকে সাংবাদিক ক্যামেরার সমনে থেকে বহিষ্কার করার দীর্ঘ বিরতির পর বারাক ওবামা উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলে, এই নারীর অধিকার আছে তার মনের কথা ব্যক্ত করার এবং আমাদের তার কথা শোনা উচিত! যদিও আমি তার অধিকাংশ কথা বিশ্বাস করি না এবং এটা স্পষ্ট যে, সেও আমার কথা বিশ্বাস করে না। যাইহোক তার প্রশ্নগুলোর উত্তর অনেক কঠিন।
1245356