আন্তর্জাতিক বিভাগ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ইরাকি মেডিকেল বিভাগ জানিয়েছে, ২২শে জুন বিকালে বাগদাদের উত্তরে অবস্থিত একটি শিয় মসজিদে আত্মঘাতী বোমা হামলার কারণে অন্তত পনেরো জন নিহত এবং অপর ত্রিশ জন আহত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদের ত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত ‘আততাজি’ শহরে ‘রহমান’ মসজিদে ২২শে জুন বিকালে আত্মঘাতী এই হামলা সংগঠিত হয়।
এখনও পর্যন্ত কোন দল এই হামলার দায়িত্ব গ্রহণ করেনি। কিন্তু আল কায়দা এবং সুন্নি চরমপন্থিরা ১৫ শাবান উপলক্ষে শিয়াদের উপর হামলা করছে।
এ পর্যন্ত বহুবার আল কায়দা ইরাকে মারাত্মক হামলার দায়ভার গ্রহণ করেছে এবং ২০০৬ এবং ২০০৭ সালের পর থেকে ইরাকের বিভিন্ন শহরে এধরণের সহিংসতা অতি সাধারণ হয়ে গিয়েছে।
1246704