IQNA

16:49 - June 25, 2013
সংবাদ: 2552077

মালয়েশিয়ায় ১৫ই শাবানের উৎসব অনুষ্ঠান

কুরআনিক কার্যক্রম বিভাগ: মালয়েশিয়ায় অবস্থিতি ইরানী কালচার সেন্টারে ২৪শে জুন ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর অপেক্ষারত ভক্তদের উপস্থিতিতে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পূর্ব এশিয়ান ইরানী ছাত্র ইউনিয়নের প্রতিবেদন অনুযায়ী, এই আড়ম্বরপূর্ণ উৎসব অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরবর্তীতে ইমাম মাহদী (আ.)এর শানে উপস্থিত দর্শনার্থীদের জন্য কবিতা, গজল, ইসলামী সঙ্গীত, চলচ্চিত্র এবং বক্তৃতা পরিবেশন করা হয়। এছাড়াও এই উৎসব অনুষ্ঠানে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মূল্যবান পুরস্কার প্রদান করা হয় এবং মাহদী নামে সকল ব্যক্তি মহোদয়দের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী এই উৎসব অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় বোর্ডের নির্বাচন হয়।
1247533

captcha