IQNA

গ্রীসে ফেতরার পরিমাণ নির্ধারণ

22:21 - August 04, 2013
সংবাদ: 2571071
সামাজিক বিভাগ: গ্রীস মুসলিম প্রশাসন বিভাগ এদের প্রত্যেক মুসলমানদের জন্য পাঁচ থেকে সাত ইউরো ফেতরার পরিমাণ নির্ধারণ করেছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্বের অন্যান্য মুসলমানদের মত গ্রীসের মুসলমানেরাও প্রতি বছর পবিত্র রমজানের শেষে জাকাতে ফেতরা প্রদানের মাধ্যমে দুস্থ ও অসহায়দের সাহায্য করে।

গ্রীসে জাকাতের পরিমাণ দুই কেজি চাল, খোরমা অথবা যবের সমপরিমাণ নির্ধারণ করা হয়েছে। আর যদি কেহ চাল, খোরমা অথবা যব যোগার করতে না পারে তাহলে সে পাঁচ থেকে সাত ইউরো দুস্থ অথবা অসহায়াদের সাহায্য করতে পারে।

উল্লেখ্য যে, গ্রীস মুসলিম প্রশাসন বিভাগ পবিত্র ঈদুল ফিতরের দিনে ফেতরা প্রদানে জন্য আহ্বান জানিয়েছেন।
1267774
captcha