‘al-kanz’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাইজারের ইসলামিক কাউন্সিলের সভাপতি গতকাল রাতে এদেশের জাতীয় রেডিওতে এক বিবৃতিতে বলেন, ৬ই আগস্ট তথা মঙ্গলবার সন্ধ্যায় এদেশের ছয়টি শহরে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে এবং বুধবারে শাওয়াল মাসের প্রথম তারিখ তথা পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা করেছেন।
শাওয়াল মাসের চাঁদ দেখার রিপোর্ট প্রকাশ হওয়ার পর নাইজারের প্রধানমন্ত্রী ধর্মীয় উপদেষ্টা ‘শেষ বুরিমা আব্দুদ দাউদ’ এবং উপকূল অঞ্চলের ওলামা ইউনিয়নের নেতা একমত পোষণ করেছেন।
নাইজারে ৯ই জুলাই রমযান মাস শুরু হয়েছে এবং ৬ই আগস্ট শেষ হয়েছে।
1269649