IQNA

বিশ্ব জুড়ে ঈদ উৎসব

17:58 - August 09, 2013
সংবাদ: 2573204
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাসের শেষ এবং শাওয়াল মাসের চাঁদ ওঠার মাধ্যমে বিশ্ব জুড়ে ঈদুল ফিতরের উৎসব পালিত হচ্ছে।
‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি আরব, মিশর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনে গতকাল পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।
এছাড়াও জর্ডান, ইয়ামান, সুদান, লিবিয়া সহ পশ্চিমা দেশগুলোয়ও গতকাল ৮ম আগস্টে ঈদ পালিত হয়েছে।

উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল ও ইসলামিক সোসাইটির ঘোষণার মাধ্যমে আমেরিকায়ও বৃহস্পতিবারে ঈদ পালিত হয়েছে।

কসোভো, ম্যাসেডোনিয়া, রোমানিয়া, বসনিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, মন্টিনেগ্রো, আলবেনিয়া এবং স্লোভেনিয়া’য়ও গতকাল ঈদের নামাজের মাধ্যমে ঈদ উৎসব উদযাপিত হয়েছে।

কিন্তু এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরাক, ইরান সহ অন্যান্য দেশে আজ ৯ম আগস্ট ঈদ উদযাপিত হচ্ছে।
1270446

captcha