কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতে বসবাসকৃত জার্মানি যুবক ‘মাটিয়াস কারিশনার’এর (আমির আলী) ইসলাম ধর্ম এবং শিয়া মাজহাব গ্রহণের অনুষ্ঠান মুম্বাই অবস্থিত ইরানী কালচার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আমির আলী ইসলাম ধর্ম গ্রহণের পূর্ব প্রস্তুতি এবং ইসলাম ও শিয়া মাজহাব সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তর গ্রহণের পর স্বেচ্ছায় শাহাদাতাইন পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
উক্ত অনুষ্ঠানে মুম্বাই অবস্থিত ইরানী কালচার সেন্টারের কর্মকর্তা ‘হাসান খানি’ একেশ্বরবাদ ইসলাম ধর্ম এবং নবুওয়ত, ইমামত ও ইমাম আলী (আ.) বেলায়েত এবং অন্যান্য ইমামগণের উপর বিশ্বাসের আনার আলোকে বলেন, ইসলাম ধর্মের দৃষ্টিতে হযরত মোহাম্মাদ (সা.) সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং আল্লাহ তায়ালা তাঁর মাধ্যমে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন।
মুম্বাই অবস্থিত ইরানী মসজিদের খতিবও ইসলাম ধর্মের উপর বিশ্বাসের গুরুত্বের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
অনুষ্ঠানের শেষে ‘হাসান খানি’ ইংরাজিতে অনুবাদকৃত এক খণ্ড পবিত্র কুরআন শরীফ আমির আলীকে উপহার দিয়েছেন এবং ইসলাম ধর্ম ও শিয়া মাজহাব গ্রহণ করার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
1273968