IQNA

16:31 - August 21, 2013
সংবাদ: 2578606

মুরসিকে উৎখাতের ঘটনায় ইসরাইল জড়িত; রজব তাইয়্যেব

আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের প্রধানমন্ত্রী ‘রজব তাইয়্যেব এরদোগান’ বলেছেন, “মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে উৎখাত করেছে ইসরাইল এবং এর প্রমাণও আমাদের হাতে রয়েছে”।

‘Hurriyet Daily News’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ইহুদি বাদী ইসরাইলের বিরুদ্ধে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলে তাকে উৎখাত করেছে ইসরাইল।
তুরস্কের জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেছেন এরদোগান। এছাড়াও এরদোগান কোন কোন মুসলিম দেশেরও কঠোর সমালোচনা করেন । তিনি আরও বলেন, সেনা মদদপুষ্ট সরকারকে সমর্থন করে এ সব দেশ মিশরের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে।
মিশরে গতমাসে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সেনা সমর্থিত সরকারের বিরোধিতা করে তুরস্ক। আঙ্কারার এ অবস্থানে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা ও ইহুদি বাদী ইসরাইল।
তুরস্কের প্রধানমন্ত্রী ‘রজব তাইয়্যেব এরদোগানে’র এই বিবৃতির ফলে ইসরাইল, আমেরিকা ও কায়রোর নতুন সরকার রাগান্বিত হয়েছে।
1276073
captcha