‘lapresse’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কানাডার ফরাসি ভাষী প্রদেশর সরকার ঘোষণা করেছে, বর্তমানে ইসলামী হিজাব ও অন্যান্য ধর্মের ধর্মীয় প্রতীক সমূহ জনসম্মুখে, স্কুল, বিশ্ববিদ্যালয় সহ হাসপাতালেও নিষেধাজ্ঞা জারির এই প্রকল্প পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়াও কানাডার বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি স্কুলগুলো এই পরিকল্পনা অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র যেসকল স্কুল সরকারী খাতে পরিচালিত সেই স্কুলগুলোই ইসলামী হিজাব এবং অন্যান্য ধর্মের ধর্মীয় প্রতীক ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হবে।
কানাডার সামাজিক বিজ্ঞান ইন্সটিটিউটের পরিচিত মুখ ‘চার্লস টেলর’ সরকারের এই সিদ্ধান্তকে ‘বড় ভুল’ উপাধি দিয়ে বলেছেন, ইসলামী হিজাব ও অন্যান্য ধর্মের ধর্মীয় প্রতীক সমূহ নিষেধাজ্ঞা জারি প্রকল্প এবং তা বাস্তবায়ন হবে সরকারের সবচেয়ে বড় ভুল। এই পরিকল্পনার মাধ্যমে অর্থাৎ ইসলামী হিজাব এবং অন্যান্য ধর্মের ধর্মীয় প্রতীক ব্যবহার না করতে পারাই শুধুমাত্র কিছু কর্মী তাদের চাকরী চূত হবে এবং মহিলারা গৃহবন্দী হবে।
1276168