IQNA

লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

10:12 - August 24, 2013
সংবাদ: 2579100
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ‘আন না’মেহ’ শুক্রবার ভোররাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিন স্বাধীনতা করণ সংস্থার প্রধান ‘রাময মুস্তাফা’ জানিয়েছেন, শুক্রবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ‘আন না’মেহ’য় যায়নবাদীদের একটি জঙ্গি বিমান থেকে মিসাইল বর্ষণ করেছে। কিন্তু এই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এই হামলার উপযুক্ত জবাব সময়মত দেওয়া হবে।
তেল আবিব দাবি করেছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ার নিকটবর্তী অঞ্চলে বৃহস্পতিবারের রকেট হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবার ভোররাতে এ হামলা চালানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার লেবানন থেকে ইহুদিবাদী ইসরাইলের ভেতরে তিনটি কাতিউশা রকেট হামলা চালানো হয়। রকেট হামলার পর প্রচণ্ড শব্দে কেপে ওঠে ইসরাইলের উপকূলীয় শহর নাহারিয়া। তবে এখনো পর্যন্ত কেউ এ হামলার দায়ভার স্বীকার করেনি।
1276583
captcha