IQNA

মিয়ানমারের মুসলিম আলেমদের গ্রেপ্তারের লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ

19:28 - September 03, 2013
সংবাদ: 2584208
আন্তর্জাতিক বিভাগ : মিয়ানমারের পুলিশ, সামরিক বাহিনী ও গোয়েন্দা বিভাগ সন্ত্রাসবাদ ও সহিংসতা দমনের অজুহাতে এদেশের মুসলমানদের বাড়ী-ঘরে তল্লাশী এবং মুসলিম আলেমদের গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে।
আস-সাবিল ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিয়ানমারের শান্তিরক্ষী বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের বাড়ীতে তল্লাশী চালানোর পাশাপাশি মুসলিম আলেমদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
মিয়ানমারের বিভিন্ন বার্তা সংস্থার বরাত দিয়ে জানা গেছে, এ দেশের সাম্প্রতিক সহিংসতায় ২৪০ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং ২ লক্ষ ৬০ হাজারেরও অধিক লোক ঘরছাড়া হয়েছে। অপরদিকে সহিংসতা হতে রক্ষা পেতে প্রাণ নিয়ে পালানোর সময় প্রায় ২০ হাজার ব্যক্তি পানিতে ডুবে বা অন্য কোনভাবে প্রাণ হারিয়েছে এবং অপর ৫০ হাজার ব্যক্তিকে মিয়ানমার সরকার আটক করে কারারুদ্ধ করেছে।#1281848
captcha