IQNA

ইসলামভীতির মোকাবেলায় বাজেট বরাদ্দ দিল আযারবাইজান সরকার

19:29 - September 03, 2013
সংবাদ: 2584209
আন্তর্জাতিক বিভাগ : গণপ্রজাতন্ত্রী আযারবাইজান সরকার ঘোষণা করেছে যে, ইসলাম ধর্মের প্রতি সমর্থন, ইসলামি সংস্কৃতি ও নৈতিকতার প্রচার-প্রসার এবং ইসলাম বিরোধী পদক্ষেপের মোকাবেলায় বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
‘আস-সাকিনাহ’ ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আযারবাইজানের রাষ্ট্রপতির কার্যালয়ের রাজনৈতিক ও সামাজিক বিভাগের প্রধান আলী হাসান ওভ ‘সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের মাঝে সংলাপের প্রসার’ শীর্ষক এক সম্মেলনে বলেছেন : ইসলাম ধর্মের প্রতি সমর্থন, ইসলামি সংস্কৃতি ও নৈতিকতার প্রচার এবং ইসলাম বিরোধী পদক্ষেপের মোকাবেলায় বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি ঐ বাজেটের পরিমাণ উল্লেখ না করেই বলেন : মুসলমানদের বিরুদ্ধে ইনসাফ বহির্ভূত যে সকল শত্রুতাপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় তার মোকাবেলায় এ বাজেট বরাদ্দ করা হয়েছে। কেননা বর্তমানে বিনা কারণেই মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বলে পরিচয় করানো হচ্ছে।#1281878
captcha