IQNA

তের বছর পর উদ্বোধন হল ফ্রান্সের একটি মসজিদ

23:58 - September 09, 2013
সংবাদ: 2587202
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের ডুঙ্গারাক শহরের ‘আল-সুন্নাত’ মসজিদটি তের বছর পর ৭ম সেপ্টেম্বরে উদ্বোধন হয়েছে।
‘lavoixdunord’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্স এবং বেলজিয়ামের সীমান্ততে ডুঙ্গারাক শহরের ‘আল-সুন্নাত’ মসজিদটির নির্মাণ কাজ ১৩ বছরর পূর্বে শুরু হয়েছিল কিন্তু ইসলাম বিদ্বেষীদের আপত্তির কারণে এতদিন এই মসজিদটিতে ধর্মীয় কাজ ও নামাজ পড়া সহ সকল কার্যক্রম বন্ধ ছিল।
আল-সুন্নাত নামক ইসলামিক কেন্দ্র ও মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান ৭ম সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ডুঙ্গারাক শহরের মেয়র, প্যারিসে অবস্থিত মরক্কোর দূতাবাসের সদস্যগণ, ধর্মীয় ওলামাগণ এবং মুসলিম অধিবাসীরা উপস্থিত ছিলেন।
ডুঙ্গারাক শহরের মেয়র এই মসজিদটি নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার কথা ব্যক্ত করে বলেন, শুরুতেই মসজিদটি নির্মাণের অনুমোদনের ক্ষেত্রে সমস্যা দেখা যায়। ২০০০ সালে অনুমোদন পাওয়ার পর মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু পরবর্তীতে জাগতিক এবং ইসলাম বিদ্বেষীদের চাপের কারণে ১৩ বছর পর এই মসজিদটি উদ্বোধন হয়।
উল্লেখ্য, ‘আল-সুন্নাত’ ইসলামিক কেন্দ্র ও মসজিদটির নির্মাণ কাজে মোট ১৫ লাখ ইউরো ব্যায় হয়েছে এবং এই মসজিদটির নির্মাণ কাজের সকল খরচ এদেশের মুসলিম নাগরিকগণ প্রদান করেছেন।
1284621
captcha