IQNA

হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ শীর্ষক প্রস্তাবনার প্রতিবাদে কানাডায় বিক্ষোভ

21:20 - September 16, 2013
সংবাদ: 2590683
আন্তর্জাতিক বিভাগ : কর্মস্থলে হিজাব পরিধান ও ধর্মের সাথে সম্পৃক্ত অন্যান্য বস্তু ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ শীর্ষক প্রস্তাবনার প্রতিবাদে বিক্ষোভ করেছে কানাডার কুইবেক প্রদেশের মুসলমানরা।
On Islam ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কানাডার মন্ট্রিঅল শহরের মুসলিম পরিষদের প্রধান ‘সালাম আল-মানইয়াভি’ বলেছেন, এ মিছিলের পদক্ষেপ কার্যকরী প্রভাব ফেলতে সক্ষম হয়েছে, এ প্রকল্পকে বানচাল করতে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। কিন্তু আমরা এর পাশাপাশি কুইবেক ও কানাডার জনগণের অধিকার রক্ষা ও আদায়ের বিষয়ে অটল থাকবো।
গত সপ্তাহে কানাডার কুইবেক প্রদেশের ক্ষমতাসীন দল কর্তৃক উত্থাপিত এক প্রস্তাবনায় গণস্থানসমূহে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিলে সারা কানাডা ব্যাপী ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।
যদি এ প্রস্তাবনা কুইবেক রাজ্যের সংসদ পাশ করে তবে এ প্রদেশের বিচারক, প্রসিকিউটর, আইনজীবি, পুলিশ, কর্মচারী, শিক্ষক, চিকিত্সক ও সেবিকসহ অন্যান্য পেশার সকল লোক এ আইন মানতে বাধ্য থাকবে।
তিনি বলেন : যারা এ প্রস্তাবনার প্রতিবাদে রাস্তায় এসেছেন এবং সমগ্র কুইবেক ও কানাডায় এর প্রতিবাদ জানিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
উল্লেখ্য, কানাডার ৩ কোটি ২৮ লাখ জনসংখ্যার শতকরা ২.৮ ভাগ হচ্ছে মুসলমান। খ্রিষ্টান ধর্মের পর মুসলমানদের স্থান।# 1289172
captcha