কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন থাইল্যান্ড ইসলামিক স্টাডিজ ইন্সটিটিউটের পক্ষ থেকে ২৩শে সেপ্টেম্বরে ইসলামী ওলামা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কামালিয়ান, ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার প্রধানের উপদেষ্টা আজিমী, ইমাম রেজা (আ.) ফেস্টিভালের প্রধান, ইরানী কালচারাল সেন্টারের প্রধান নাজ্জারিয়ান, থাইল্যান্ডের শেইখুল ইসলাম পরিষদের উপদেষ্টা শরিফ সি চারান, ইসলামিক বিজ্ঞানের অধ্যাপকগণ এবং ২০০ জন শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ইমাম রেজা (আ.) এর জীবনীর আলোকে ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে ইরানী কালচারাল কাউন্সিলার ইমাম রেজা (আ.) এর জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
উপস্থিত দর্শনার্থীদের জন্য ইমাম রেজা (আ.) এর জীবনীর আলোকে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের ইমাম রেজা (আ.) এর পবিত্র মাযারের চিত্র এবং রাজাভি আতর প্রদান করা হয়।
উক্ত সম্মেলনের উপান্তে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং অংশগ্রহণকারীরা ব্যাপক স্বাগত জানিয়েছে।
1293704