‘jeuneafrique’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী গতকাল ২৬শে সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সম্প্রতি এক ওয়েবসাইটের ভিডিও ক্লিপে এক যুবক পবিত্র কুরআন অবমাননা করেছে এবং তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনী পর্যবেক্ষণ করে দেখেছে এই যুবই ইউরোপে বসবাসকারী তিউনিশিয়ার বংশোদ্ভূত।
তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী কর্তৃক এই কুলাঙ্গার যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ২০ বছরের এই কুলাঙ্গার যুবক তিউনিশিয়ার বংশোদ্ভূত এবং বর্তমানে সে ইউরোপের একটি দেশে বসবাস করছে এবং আমরা তাকে ইন্টারপোলের সাহায্য দেশে ফিরিয়ে আনার আহবান জানিয়েছি।
তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী এই কুলাঙ্গার যুবকের পরিচয় এবং ইন্টারপোলের সাহায্যে তাকে গ্রেফতারের ব্যাপারে অধিক মন্তব্য করেননি।
অবশ্য তিউনিশিয়ার সংবিধানে ‘ধর্ম নিন্দা এবং তার বিধান’ উল্লেখ নাই। কিন্তু যদি কেউ ইসলাম বিরোধী কর্মে করে এবং তার জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে তাকে গ্রেফতার করা যাবে এবং তাকে কারাগারে দণ্ডিত করা হবে।
বেন আলী পতনের পর এপর্যন্ত ইসলাম ধর্ম নিন্দা ও অবমাননা করার অভিযোগে চার তিউনিস অধিবাসীকে কারাদণ্ড করা হয়েছে এবং এদের মধ্যে একজনকে আট বছরের জন্য দণ্ডিত করা হয়েছে।
1294281