‘Washington Post’ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভার্জিনিয়ার ক্রিসেন্ট কমিউনিটি সেন্টার (Crescent Community Center) ভার্জিনিয়া বিচ শহরের মেয়রের নিকট মসজিদ নির্মাণ প্রস্তাব জানিয়েছেন এবং এই প্রস্তাবে ভার্জিনিয়া বিচ শহরের মেয়র সম্মতি প্রদান করেছেন।
ভার্জিনিয়া বিচ শহরের দক্ষিনপশ্চিমাঞ্চলে অবস্থিত স্পোর্টস কমপ্লেক্সের নিকট ৪ হাজার বর্গ মিটার জমির উপর এই মসজিদ নির্মাণ করা হবে।
অবশ্য এই মসজিদ নির্মাণ বিরোধিতা অনেকেই করছে। মসজিদ নির্মাণের অনুমোদন দেওয়ার এক দিন পর ভার্জিনিয়া বিচ সিটি কাউন্সিলের সদস্য বিল ডিস্ট্রেপ এক বিবৃতিতে জানিয়েছে, ভার্জিনিয়ার ক্রিসেন্ট কমিউনিটি সেন্টার, মুসলিম ব্রাদারহুডকে জানিয়েছে এই মসজিদটি আমেরিকার জনগণদের জন্য হুমকি স্বরূপ। শুধুমাত্র ভার্জিনিয়া বিচ সিটি কাউন্সিল এই মসজিদ নির্মাণের বিরোধিতা করেছে।
ভার্জিনিয়ার ক্রিসেন্ট কমিউনিটি সেন্টারের কর্মকর্তা ‘আহমেদ নুর’ এর প্রতিউত্তরে বলেছেন, আমেরিকার বাহিরে কোন দলের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা বহু বছর ধরে এই শহরে বসবাস করছি এবং কোন দলের সাথে সম্পর্ক করার ইচ্ছা আমাদের নেই।
ইসলামী দলের আইনজীবী ‘Eddie Bourdon’ জানিয়েছেন, আগামী বছরের বসন্তের শুরুতেই এই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হবে।
‘Eddie Bourdon’ আরও বলেছেন, মসজিদ নির্মাণ কাজের শুরুতেই ভার্জিনিয়ার বিচ সিটির অধিবাসীরা ট্রাফিক এবং রাস্তার নিরাপত্তার ব্যাপারে অভিযোগ করতে পারে।
1295363