IQNA

সিরিয়ার জনগণকে হজ্জ বঞ্চিত করলো আলে সৌদ

23:32 - October 02, 2013
সংবাদ: 2598770
আন্তর্জাতিক বিভাগ : গত বছরের ন্যায় এ বছরও রাজনৈতিক এক পদক্ষেপে সিরিয়ার জনগণকে হজ্জ হতে বঞ্চিত করা হয়েছে।
সৌদি দৈনিক ‘উকাজে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সিরিয়ায় যুদ্ধরত সশস্ত্র তাকফিরী সন্ত্রাসীদের প্রথম সারির পৃষ্ঠপোষক সৌদি সরকার গত বছরের ন্যায় এ বছরও সিরিয়ার সাধারণ জনগণকে হজ্জ পালন হতে বঞ্চিত করেছে। শুধুমাত্র সরকার বিরোধীরা যাদেরকে অনুমোদন দিচ্ছে তাদেরকেই সৌদি আরবের ভিসা প্রদান করা হচ্ছে।
মদিনা মুনাওয়ারা অঞ্চলে সৌদি আরবের হজ্ব মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহাম্মাদ বিন আব্দুর রাহমান আল-বিজাভি এ প্রসঙ্গে বলেন : সিরিয় হাজীদের মধ্য হতে চারটি দেশে বসবাসকারী সিরিয়রা চলতি মৌসুমে হজ্জের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
তিনি বলেন : সৌদি আরবের হজ্জ মন্ত্রণালয় নির্ধারিত কোটার ভিত্তিতে সিরিয় হাজীদেরকে (যারা মূলতঃ প্রবাসী ও সিরিয়ার সরকার বিরোধী এবং যাদেরকে সরকার বিরোধী সশস্ত্র সন্ত্রাসীরা নির্বাচন করবে) সৌদি আরবে আগমনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি সরকার। এ ক্ষেত্রে সিরিয়ার সরকার বিরোধী কোয়ালিশনের (যারা সিরিয়ার বাইরে অবস্থান করে) সাথে স্বীকৃত একটি পক্ষের ন্যায় সিরিয় হাজীদের বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন : শুধুমাত্র ৪টি দেশ হতে সিরিয়রা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবে; জর্ডান, তুরস্ক, মিশর ও লেবানন। তাদের যাতায়াতের সকল ব্যবস্থা করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তারা সৌদি আরবে প্রবেশ করবে বলে আশা করছি।
উল্লেখ্য, গতবছর সৌদি আরবের স্বৈরাচারী সরকার সম্পূর্ণ একটি রাজনৈতিক পদক্ষেপে ইসলামি সমন্বয় পরিষদের আইনের বিরুদ্ধে সিরিয়ার জনগণকে হজ্জ পালন হতে বঞ্চিত করে। এ বছরও তারা একই ধরণের অবৈধ ও বৈষম্যমূলক রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। মজার বিষয় হলো, সিরিয়ার সরকার বিরোধী কোয়ালিশনকে সিরিয়ার স্বীকৃত প্রতিনিধি হিসেবে পরিচয় দিলেও এ জোটের তত্পরতা সিরিয়ার বাইরে। এমনকি সশস্ত্র সরকার বিরোধীরা বর্তমানে তাদের হতে মুখ ফিরিয়ে নিয়েছে।#1296489
captcha