IQNA

ষড়যন্ত্র এবং জনগণকে উসকানি দেয়ার অভিযোগে অভিযুক্ত করা হলো আল্লামা শেই জাকজাকিকে

22:56 - January 01, 2016
সংবাদ: 2600015
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার আদালত গতকাল ২৯শে ডিসেম্বর সেদেশের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা জাকজাকির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। ষড়যন্ত্র এবং জনগণকে উসকানি দেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আল্লামা জাকজাকিকে।
বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার জনগণকে উসকানি দেয়ার পাশাপাশি কথিত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাইজেরিয়ার আদালত আল্লামা জাকজাকির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
গতকাল (মঙ্গলবার) কাদুনা রাজ্যের চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আল্লামা জাকজাকি এবং তার কয়েকজন সহযোগীকে উপস্থিত করে তাদেরকে রিমান্ডে নেয়া হয় বলে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে আদালতের শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে কিনা সেই ব্যাপারে সংবাদ মাধ্যমগুলো স্পষ্ট কিছু জানায় নি।
পুলিশের জনসংযোগ কর্মকর্তা ওলাবিসি কোলাওল জানিয়েছেন, জনগণকে উসকানি দেয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্র করার অভিযোগে শিয়া নেতা জাকজাকিকে আদালতে উপস্থিত করা হয়।কারাগারে তাকে রিমান্ডে নেয়ার পাশাপাশি মামলা মূলতবি ঘোষণা করা হয়।
গত ১৩ ডিসেম্বর নাইজেরিয়ার সেনাবাহিনী আল্লামা জাকজাকির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করার পর থেকে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।সেই সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের কয়েকজন সিনিয়র নেতা এবং দলটির মুখপাত্র সহ শত শত ব্যক্তি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়।
3470825
captcha