বার্তা সংস্থা ইকনা : তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ
মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধর্মীয় এবং জাতিগত সম্প্রদায়ের ওপর যে হত্যাযজ্ঞ
চালিয়েছে-একে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা উচিত।মার্কিন ডেমোক্রেটিক দলের
সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্নিনটন সম্প্রতি এ মন্তব্য করেন।
নিউহ্যাম্পশায়ারের বার্লিনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এক ভোটারের
প্রশ্নের জবাবে ক্লিনটন বলেন, গত কয়েক মাস আগ পর্যন্ত তিনি আইএসআইএলের
বিরুদ্ধে এই শব্দ ব্যবহারে পক্ষপাতী ছিলেন না।কারণ কোনো কিছুকে ‘গণহত্যা’
হিসেবে আখ্যায়িত করা মানে হলো শাব্দিক অর্থে এর ব্যাপক প্রভাব রয়েছে।
তিনি বলেন, এখন প্রমাণ রয়েছে যে, তাকফিরি আইএসআইএল মধ্যপ্রাচ্যে তাদের
নিয়ন্ত্রিত এলাকায় ইচ্ছাকৃতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হত্যাযজ্ঞ
চালাচ্ছে। হিলারি ক্লিনটন আরো বলেন, 'আমি এখন নিশ্চিত যে মধ্যপ্রাচ্যে যা
ঘটছে তা গণহত্যা।তাকফিরি আইএসআইএল ইচ্ছাকৃতভাবেই খ্রস্টানসহ অন্যান্য
ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব নির্মূল করার চেষ্টায় লিপ্ত রয়েছে।'
গত সেপ্টেম্বর কংগ্রেসের ১০০ জনের বেশি সদস্য সংখ্যালঘুদের বিরুদ্ধে
তাকফিরি দায়েশের পাশবিকতাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। সিরিয়ার আসাদ
সরকারকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ২০১২ সালে জর্ডানে
আইএসআইএলকে প্রশিক্ষণ দেয়। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল সিরিয়া ও
ইরাকে বিশাল এলাকা দখল করে রেখেছে। আইএসআইএল এখন তাদের নিয়ন্ত্রিত এলাকায়
বিভিন্ন ধরণের পাশবিকতা এবং নৃশংসতা চালিয়ে যাচ্ছে।#3471052
সূত্র :presstv, আইআরআইবি