IQNA

চিরনিদ্রায় শায়িত হুজ্জাতুল ইসলাম কুলিপুর

23:17 - January 01, 2016
সংবাদ: 2600026
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : হাওযা ইলমিয়া কোমের উস্তাদ ও বিশিষ্ট লেখক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীনকে আজ (১ জানুয়ারী) বাদ জুমআ দাফন করা হয়েছে।
বার্তা সংস্থা ইকনা : মিনা ট্রাজেডিতে শাহাদত প্রাপ্ত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুসলিম কুলিপুর গিলানীকে আজ বাদ জুমআ হযরত ফাতেমা মাসুমা (সা. আ.) এর হারাম শরিফে দাফন করা হয়েছে। তিনি প্রায় ৭০টি বই লিখেছেন।
মিনা ট্রাজেডিতে শাহাদত প্রাপ্ত আয়াতুল্লাহ মুওয়াইদি’র পাশেই তাকে দাফন করা হয়েছে।
বিশিষ্ট এ উস্তাদের জানাযায় আয়াতুল্লাহ জাওয়াদি আমোলি, আয়াতুল্লাহ হাশেমি শাহরুদি, মারজাগণের প্রতিনিধি, অভিভাবক পরিষদের সেক্রেটারী জেনারেল, আয়াতুল্লাহ জান্নাতি ও হাওযা ইলমিয়া কোমে’র প্রধান ও কোমের জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হুসাইনি বুশাহরি উপস্থিত ছিলেন।
এছাড়া, আয়াতুল্লাহ খাররাজি, আয়াতুল্লাহ খাতামি, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আরাফি, কোমের মেয়র, গভর্নর, প্রাদেশিক কর্মকর্তাগণসহ হাওযা ইলমিয়ার শিক্ষক সমাজ ও জুমআর নামাযে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক মুসল্লি জানাযায় অংশগ্রহণ করেন। হাওযা ইলমিয়ার বিশিষ্ট উস্তাদ আয়াতুল্লাহ মাহফুজির ইমামতিতে এ জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশগ্রহণকারীগণ আলে সৌদের মৃত্যু হোক, আমেরিকা ধ্বংস হোক, হারামাইন শারিফাইনের সাথে বিশ্বাষঘাতকতাকারী নিপাত যাক ইত্যাদি শ্লোগান দিতে থাকে।
বলবাহুল্য, মিনা ট্রাজেডিতে শাহাদত প্রাপ্ত উস্তাদ কুলিপুরের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৮০ দিন পর সনাক্ত করা হয়।#3471444
captcha