IQNA

মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হওয়ার পর মাকে লেখা শেইখ নিমরের মর্মস্পর্শী চিঠি

14:04 - January 03, 2016
সংবাদ: 2600036
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ শেইখ নিমর বাকের আন-নিমরের মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হওয়ার পর মাকে লেখা তাঁর একটি চিঠি প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি রাজতান্ত্রিক সরকার শাইখ নিমরের ফাঁসি কার্যকর করার পর গতকাল (শনিবার) তার অফিসিয়াল ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়। মৃত্যুদণ্ড রায় নিশ্চিত হওয়ার পর আয়াতুল্লাহ শেইখ নিমর বাকের আন-নিমরের সর্ব প্রথম প্রতিক্রিয়া ছিল: "মহান আল্লাহ তোমাদেরকে কল্যাণকর সুসংবাদ দান করুন

মাকে লেখা আয়াতুল্লাহ শেইখ নিমর বাকের আল নিমারের শেষ চিঠিটি নিম্নে উল্লেখ করা হলো

আমার ধৈর্যশীল মা; উম্মু জা'ফার,

মা! আমি সর্বদা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। যা কিছু ঘটবে তা আমি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নেব। কেননা মহান আল্লাহ্ কর্তৃক নির্ধারিত কোনো বিষয়, মানুষের নির্ধারিত বিষয় অপেক্ষা অধিক শ্রেয়। তিনি যা কিছু আমাদের জন্য নির্ধারণ করেন তা, আমরা যা কিছু নিজেদের জন্য চাই তা অপেক্ষা অধিক কল্যাণকর। এটা ঠিক যে, আমাদের উচিত দোয়া করা ও তাঁর নিকট প্রার্থনা, কিন্তু কোনটি আমাদের জন্য কল্যাণকর তা তিনিই আমাদের চেয়ে ভালো জানেন।

সকল প্রশংসা মহান আল্লাহর জন্যই, তিনি মানুষকে নির্দেশ দেন এবং মানুষও তারই কর্তৃত্বের ছায়াতলে রয়েছে। যদি মহান আল্লাহ্ না চান তবে কেউ কোনো কিছুকে কোনো স্থান থেকে সরাতে পারে না।

হে প্রাণপ্রিয় মা! তুমি তো জানই, মহান আল্লাহ সবকিছু দেখেন। তুমি নিশ্চিত থাক যে, মানুষের সবচে ক্ষুদ্র কর্মগুলোও তার দৃষ্টিতে রয়েছে এবং তার ইচ্ছার বহির্ভূত নয়। আমাদের জন্য এটা জানাই যথেষ্ট যে, যা কিছুই ঘটবে তা তার দূরদর্শিতা ও ইচ্ছার ভিত্তিতে ঘটবে, অন্য কিছু নয়।

সর্বশেষে আমি তোমাকে ও সব জনগণকে মহান আল্লাহর হেফাজতে সোপর্দ করলাম, নিশ্চয়ই মহান আল্লাহ সর্বোত্তম রক্ষাকারী।

তোমার প্রিয়

শাইখ নিমর বাকের আন-নিমর


3472915
captcha