IQNA

ইসলামকে সমর্থন করার অভিযোগে কর্ম থেকে বহিষ্কার হলেন ডেনমার্কের শিক্ষার্থী

9:50 - January 04, 2016
সংবাদ: 2600041
আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে ইসলামকে সমর্থন করার অভিযোগে ডেনমার্কের শিক্ষার্থী ‘মুহাম্মাদ আল জুয়ের হেরি’কে কর্ম থেকে বহিষ্কার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফেসবুকে ইসলাম বিরোধী এক দলের সাথে আলোচনা এবং ইসলামকে সমর্থন করার অভিযোগে ডেনমার্কের শিক্ষার্থী মুহাম্মাদ আল জুয়ের হেরিকে কর্ম থেকে বহিষ্কার করা হয়েছে।

১৭ বছরের মুহাম্মাদ আল জুয়ের হেরি ফেসবুকে ইসলাম বিরোধী দলের পোষ্টকৃত স্বাধীনতা হ্যাঁ, ইসলাম নাশিরোনামে এক মতামত নিয়ে ইসলামে সমর্থন করে আলোচনা করেছে। আর এ অভিযোগে ডেনমার্কের নাসটুড শহরের বৃহত্তম খুচরা বিপণী দোকান থেকে তকে বহিষ্কার করা হয়েছে।

Stiften ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, এ শিক্ষার্থীর বিরুদ্ধে ডেনমার্কের নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিকে ডেনমার্কের কিছু রাজনীতিবিদ এই মুসলিম শিক্ষার্থীকে সমর্থন করছে এবং তাকে বহিষ্কার করার বিরোধীতা করেছে।

3464165
captcha