IQNA

সর্বোচ্চ নেতা:

ঐক্য ও সংহতি আফগান সংকট নিরসনের সর্বোত্তম উপায়

10:06 - January 06, 2016
সংবাদ: 2600054
আন্তর্জাতিক ডেস্ক: ইরান সফররত আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সাথে এক সাক্ষাতকারে ইরানের ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী গতকাল বলেন: “আফগান সংকট নিরসনের সর্বোত্তম উপায় হচ্ছে জাতি ও কর্তৃপক্ষের মধ্যে প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা করা”।

বার্তা সংস্থা ইকনা: ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আফগানিস্তানে বিরাজমান নানা সমস্যা সমাধানের জন্য সেদেশে গোত্রীয় ও কর্তৃপক্ষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা সবচেয়ে জরুরি।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরান ও আফগানিস্তানের অভিন্ন নানা সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলছেন, আফগানিস্তানের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকে ইরান তার নিজের নিরাপত্তা, শান্তি ও উন্নয়ন বলে মনে করে।

ইরানের সর্বোচ্চ নেতা আশা প্রকাশ করে বলেন, আফগানিস্তানে যে ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা সত্যিকার অর্থে দেশটিতে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

শিয়া ও সুন্নিসহ আফগানিস্তানের সব গোত্রের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমরা অতীতকাল থেকে আফগানিস্তানের জনগণকে ধৈর্যশীল, ধর্মপ্রাণ ও শান্তিকামী বলে জানি। কিন্তু দখলদাররা দেশটির ক্ষতি করার জন্য মতপার্থক্য ও সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তার দেশ আফগানিস্তানের নিরাপত্তা, শান্তি ও উন্নয়নকে নিজের নিরাপত্তা ও উন্নয়ন বলে মনে করে। ইরান আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে এবং বর্তমানে দেশটির প্রায় ৩০ লাখ শরণার্থী ইরানে অবস্থান করছে।

আফগানিস্তানের মুজাহিদ বাহিনীর যেসব সদস্য সাবেক সোভিয়েত দখলদারিত্ব থেকে দেশটিকে মুক্ত করেছিল তাদেরকে উপেক্ষা করার সমালোচনা করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না থাকলে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপের ক্ষেত্র তৈরি হবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মার্কিন সেনারা হাজার হাজার আফগান নাগরিককে হত্যা করার পর এখনো দেশটি ত্যাগ করছে না। তিনি অতীতে ব্রিটিশ ও সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে এবং বর্তমানে মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে আফগান জনগণের প্রতিরোধকামী চেতনার প্রশংসা করেন।

সাক্ষাতে আফগানিস্তানের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে বলেন, ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানকে আরো বড় সংকট থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

এ সাক্ষাতের সময় ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি উপস্থিত ছিলেন। এ সময় তিনি আফগানিস্তানের উদ্দেশ্যে বলেন: আফগানিস্তানের প্রধান সমস্যা হচ্ছে সন্ত্রাসীদের উপস্থিত এবং নিরাপত্তাহীনতা। আফগানিস্তানের জনগণ এবং কর্তৃপক্ষদের মধ্যে ঐক্য সংগঠনের মাধ্যমে সন্ত্রাস নিধন এবং নিরাপত্তা ফিরিয়ে আন সম্ভব।

এসময় আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ আফগানিস্তানের জনগণকে সমর্থন করার জন্য সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

http://www.iqna.ir/fa/news/3464863

captcha