IQNA

সিরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৮ এবং আহত ২৩

13:21 - January 07, 2016
সংবাদ: 2600061
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে আবাসিক এলাকায় সন্ত্রাসীদের মর্টার হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং অপর ২৩ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দামেস্কের পুলিশ কমান্ডের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা সানা জানিয়েছে: সন্ত্রাসী গোষ্ঠী জয়শ আল ইসলামএর সদস্যরা এ মর্টার হামলা চালিয়েছে।

সন্ত্রাসীদের এ হামলার ফলে ২৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ সংস্থা সানার প্রতিবেদন অনুযায়ী, আল সউদ শাসক কর্তৃক নিয়ন্ত্রিত সন্ত্রাসী গোষ্ঠী জয়শ আল ইসলামসিরিয়ার সাধারণ জনগণের উপর হামলা হেনেছে।

http://iqna.ir/fa/news/3465420

captcha