বার্তা সংস্থা ইকনা: এ প্রতিযোগিতার দ্বিতীয় (নারীদের জন্য হাফসা, শোয়বাহ ও আল সুসীর আখ্যানে সম্পূর্ণ কুরআন হেফজ) বিভাগে অংশগ্রহণ করেছেন যাকিয়া আবু বকর।
সুদানে কুরআনিক আঞ্জুমানের পক্ষ থেকে ‘খার্তুম পুরস্কার’ শিরোনামে সপ্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা বুধবার (৬ষ্ঠ জানুয়ারি) শুরু হয়েছে।
মোজাম্বিকের এই কিশোরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নির্ভুল ও সুন্দর হেফজ ও তেলাওয়াতের মাধ্যমে বিচারকমণ্ডলী ও দর্শকদের মন জয় করেছে।
খার্তুম পুরস্কার’ শিরোনামে সপ্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৩ই ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত প্রতিযোগিতা অনৈসলামিক দেশ সমূহের পুরুষ হাফেজ ও কারিদের জন্য অনুষ্ঠিত হচ্ছে। সম্পূর্ণ কুরআন হেফজের সাথে ২৪ পারার শাব্দিক ব্যাখ্যা এবং তাজবিদ সহকারে ৩ পারা হেফজ বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৩ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে।