IQNA

ডোনল্ড ট্রাম্পের ক্যাম্পেইন থেকে বহিষ্কার করা হলো মুসলিম নারীকে

11:43 - January 10, 2016
সংবাদ: 2600072
আন্তর্জাতিক ডেস্ক: নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ‘রক হিল’ শহরে একটি নির্বাচনী ক্যাম্পেইনে ট্রাম্প বক্তব্য দেওয়ার সময় এক মুসলিম নরী “সালাম, আই কাম ইন পিস” বাক্য লেখা একটি টি-শার্টে পরে উপস্থিত হন। তবে ট্রাম্প ক্যাম্পেইন থেকে এই মুসলিম নারীকে বহিষ্কার করা হয়।

বার্তা সংস্থা ইকনা: ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে ৫৬ বছর বয়সী মুসলিম নারী রোজ হামিদ সালাম, আই কাম ইন পিসঅর্থাৎ সালাম, আমি শান্তির বার্তা নিয়ে এসেছিবাক্য লেখা একটি টি-শার্টে পরে উপস্থিত হন। যখন এই বিলিয়নিয়ার ব্যবসায়ী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে সিরিয়ার উদ্বাস্তুদের সম্পর্ক স্থাপন করছিল, তখন প্রতিবাদ জানাতে নিশ্চুপ হয়ে রোজ হামিদ দাড়িয়ে থাকেন।

রোজি হামিদ দাড়িয়ে থাকার কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাকে নির্বাচনী ক্যাম্পেইন থেকে বের করে দেয়।

রোজি হামিদকে নির্বাচনী ক্যাম্পেইন থেকে বের করে দেওয়ার পর ট্রাম্প বলে: আমাদের বিরুদ্ধে তাদের যে ঘৃণা রয়েছে, তা কল্পনার বাহিরে। এ ঘৃণা তাদের ঘৃণা, আমাদের ঘৃণা নয়।

রোজি হামিদকে এয়ার হোস্টেসের চাকরি করেন, এঘটনার পর তিনি CNN-এ এক সাক্ষাতকারে বলেন: মুসলমানরা কেমন সেসম্পর্কে ট্রাম্পের সমর্থকদের অবগত করানোর জন্য আমি এই নির্বাচনী ক্যাম্পেইনে আমার অংশগ্রহণ করেছি।

তার সংযোজন, আমার ধারণা, ট্রাম্পের সমর্থকরা কখনোই একজন মুসলমানকে দেখেনি। আমি তাদেরকে এ সুযোগ করে দিয়েছি।

রোজি হামিদ বলেন: আমি সালাম, আই কাম ইন পিসলেখা একটি টি-শার্ট পরে এই নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি।

রোজি হামিদ নিশ্চুপ থেকে অন্যায়ের প্রতিবাদ করেন। তবে তার আশেপাশে উপস্থিত ট্রাম্পের সমর্থকরা তার বিরুদ্ধে শ্লোগান দিয়ে তাকে এই নির্বাচনী ক্যম্পেইন থেকে বের করে দেয়।

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য ও মতামত দিয়েছে। ট্রাম্প মুসলমানদের সন্ত্রাসী বলে অবিহিত করেছে। এছাড়াও তিনি আমেরিকায় মুসলমানদেরকে প্রবেশ না করতে দেওয়ার প্রতি আহ্বান জানায়।

http://iqna.ir/fa/news/3465921


captcha