বার্তা সংস্থা ইকনা: আমেরিকার বৃহত্তম শহরের পুলিশ বাহিনী নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে সকল প্রকার গোয়েন্দাগিরি বন্ধের জন্য একমত পোষণ করেছে।
নিউইয়র্ক পুলিশ নিরাপত্তার অজুহাতে মুসলমান ধর্মাবলম্বীদের সঙ্গে খারাপ আচরণ, মসজিদগুলো সার্বক্ষণিক নজরদারি, মুসল্লিদের গতিবিধি মনিটরিং, স্কুল-কলেজগামী মুসলমান শিক্ষার্থীসহ মুসলমানদের সব ধরনের সভা-সমাবেশ ও পারিবারিক অনুষ্ঠানের ওপর নজরদারি করে আসছিল। এ ঘটনাকে নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী হিসেবে ঘোষণার দাবিতে আমেরিকান সিভিল রাইটস ইউনিয়ন এবং মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ২০১১ সালে পৃথক দুটি মামলা করা হয়েছিল ফেডারেল কোর্টে।
নিউ ইয়র্কের মেয়র বিল ডিব্লাসিউন এ ব্যাপারে এক বিবৃতিতে বলেন: আমাদের দায়িত্ব ধর্মীয় সম্প্রদায় এবং প্রতিষ্ঠান সমূহের মধ্যে সম্পর্কস্থাপন করা। যাতে করে সকল নাগরিক নিরাপত্তা ও সম্মানের সাথে জীবন যাপন করেন।
বিল ডিব্লাসিউন ২০১৪ সালে নিউ ইয়র্ক সিটির দায়িত্ব নেওয়ার পরে ঘোষণা করেছিলেন, মুসলমানদের উপর বিতর্কিত গোয়েন্দাগিরির অবসান করা হবে।