বার্তা সংস্থা ইকনা: ঘানা প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলের সাকুন্দ শহরের একটি এপার্টমেন্টে ৮ম জানুয়ারি এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উক্ত এপার্টমেন্টে ঘানার এক অধিবাসী এবং লেবাননের দুই অধিবাসী জীবন-যাপন করত। তবে অগ্নিকাণ্ডের সময় এপার্টমেন্টে কেউ উপস্থিত ছিলেন না।
ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ডিভাইসের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনা স্থালে ফায়ার সার্ভিসের সদস্য উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে, উক্ত এপার্টমেন্টের সকল কিছু পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। তবে এক খণ্ড কুরআন শরিফ সম্পূর্ণ অক্ষত রয়েছে।
এ ঘটনা ঘটার পরে সামাজিক নেটওয়ার্কে প্রচার করা হলে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
http://www.iqna.ir/fa/news/3466129