বার্তা সংস্থা ইকনা: সুদানের ১৮ বছরের এক দৃষ্টি প্রতিবন্ধী সেদেশের একটি মসজিদে জুমআর নামাজে উপস্থিত হয়ে সকল মুসল্লিদের সামনে ব্রেইল বর্ণমালায় লিখিত কুরআন শরিফ ব্যবহার ব্যতীত স্বাভাবিক ভাবে লিখিত কুরআনে শরিফ স্পর্শ করে নির্ভুল ভাবে কুরআন তেলাওয়াত করে সকলকে আশ্চর্য করেছেন।
সুদানের এই প্রতিভাবান দৃষ্টি প্রতিবন্ধী যুবকের নাম প্রকাশ করা হয়নি। তিনি সম্পূর্ণ কুরআন শরিফ এমন ভাবে মুখস্থ করেছেন যে, কত পৃষ্ঠায় কোন সূরা ও আয়ার রয়েছে তা হুবহু বলে দিতে পারেন।
তিনি উপস্থিত মুসল্লিদের নিকট আহ্বান জানিয়েছেন, পবিত্র কুরআন বন্ধ করে পুনরায় কুরআন শরীফ খুলতে। অত:পর এই প্রতিভাবান দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে বলে দিয়েছে যে তারা কত পৃষ্ঠা খুলেছেন এবং কোন সূরার কততম আয়ারে রয়েছেন।
সুদানের এই দৃষ্টি প্রতিবন্ধী সুরা বনি ইসরাইলের ৮৫ নং আয়াতে «وَمَا أُوتِيتُم مِّن الْعِلْمِ إِلاَّ قَلِيلًا» অর্থাৎ ‘এবং জ্ঞান হতে তোমাদেরকে ও যৎসামান্যই দান করা হয়েছে’ হাত দিয়ে নির্ভুল ভাবে তেলাওয়াত করেন। তেলাওয়াত শেষে সকলের জন্য তিনি দোয়া করেন। ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন।