IQNA

জাকার্তায় হামলার দায়ভার স্বীকার করল দায়েশ

22:19 - January 14, 2016
সংবাদ: 2600097
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ধারাবাহিক বোমা হামলার দায়ভার স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আজ (১৪ই জানুয়ারি) ধারাবাহিক বোমা হামলার দায়ভার স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

দায়েশ কর্তৃক পরিচালিত এমাকসংবাদ সংস্থা ঘোষণা করেছে: সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আজ সকালে জাকার্তার বিদেশী নাগরিক এবং তাদের গার্ড হিসেবে নিয়োজিত সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে এ হামলা চালিয়েছে।

আজ সকাল জাকার্তার প্রাণকেন্দ্রের ৭টি স্থানে ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

iqna


captcha