IQNA

23:50 - January 14, 2016
সংবাদ: 2600102

২০১৫ সালে প্রভাবশালী ১০ মুসলমান

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৫ সালের প্রভাবশালী ১০ জন মুসলমানের নাম ঘোষণা করেছে ‘মুসলেম’ ওয়েবসাইট।

২০১৫ সালে প্রভাবশালী ১০ মুসলমান
২০১৫ সালে প্রভাবশালী ১০ মুসলমানবার্তা সংস্থা ইকনা: ২015 সালের প্রভাবশালী ১০ জন মুসলমানের নাম ঘোষণা করেছে মুসলেমওয়েবসাইট। উন্নততর বিশ্ব তৈরি একটি ভূমিকা পালনকারী এই ১০ জন ব্যক্তির মধ্যে কেউ অধিক পরিচিত এবং কেউ পরিচিত নয়। এই দশজন ব্যক্তির একটি স্থানে মিল রয়েছে। আর তা হচ্ছে তারা সকলেই মুসলমান।

১০ জন মুসলমানের নাম এবং প্রসিদ্ধ হওয়ার কারণ নীচে উল্লেখ করা হল:

প্রসিদ্ধ গায়ক ও পরিচালক একন। তিনি ‘Akon Lighting Africa’ প্রকল্পের উদ্ভাবক এবং এ পরিকল্পনার মাধ্যমে আফ্রিকার ৬০০ মিলিয়ন নাগরিকের বিদ্যুৎ সরবরাহ করেছেন।

বোমার আকৃতিতে একটি ডিজিটাল ঘড়ি নির্মাতা কিশোর আহমেদ মুহাম্মাদ। আহমেদের এ ঘড়ি নির্মাণের ঘটনাটি ফেসবুক ও টুইটারের ব্যাপক ভাবে প্রচার হয়েছে। এ ঘড়ি নির্মাণের জন্য বারাক ওবামা সহ অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছে ও সমর্থন করেছে।

ভরতের বংশোদ্ভূত আমেরিকার নাগরিক ও অভিনেতা হাসান মেনহাজ। টেলিভিশনে অস্ত্র হাস্যরস প্রোগ্রাম করে কুসংস্কারের প্রতিবাদ করেছেন।

মরক্কোর পণ্ডিত ও গবেষক রাশিদ ইয়াযমী। তিনি ৮০ দশকে Li-ion ব্যাটারি তৈরি করেছেন এবং ২০১৫ সালে এমন এক ব্যাটারি তৈরি করেছে, যার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়ী চার্জ করা সম্ভব।

মেডিকেল ছাত্র ও ইউটিউবের সক্রিয় কর্মী মুহাম্মাদ যিয়ারা। আফ্রিকার মালি প্রজাতন্ত্রের সাহায্যের জন্য বক্তৃতা প্রদান করে প্রায় ৫ লাখ ডলার সংগ্রহ করেছেন।

Netflix চ্যানেলের জন্য সালাহ উদ্দিন আইয়ুবিনামের টিভি সিরিজ নির্মাণ করতে চেয়েছিলেন আহমেদ হেসাম। যদিও তার এ প্রকল্প বাস্তবায়িত হয়নি। তবে তিনি প্রমাণ করেছেন এ চ্যানেলকে সন্তুষ্ট করার ক্ষমতা তার রয়েছে।

Rising Star Global’-এর বিজয়ী হুসাইন মানুর। উদ্ভাবনী সমাধান প্রদানের জন্য তিনি খ্যাতি লাভ করেছেন। তিনি মহাকাশযাত্রার ‘Xcor Space’ বিজয়ী হয়েছেন।

তুরস্কে মুসলমানদের মধ্যে প্রথম নোবেল পুরস্কারের অধিকারী আজিজ সানজার। তিনি তার সহযোগী পল মাদ্রিচ এবং টমাস লিন্ডারে সাথে ‘DNA’ গবেষণার জন্য এ পুরস্কার পেয়েছেন।

হিউম্যানিটেরিয়ান এফেয়ার্সের সক্রিয় কর্মী ও সাংবাদিক আহমেদ শাহাবুদ্দিন। তিনি ‘Arabian Business’ বিজনেস সেন্টারের পক্ষ থেকে বিশ্বের ১০০ জন প্রভাবশালীর মধ্যে রয়েছেন।

জলবায়ুর সমস্যা সমাধানের সক্রিয় কর্মী এবং 3BL associates’সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা তারেক আল আলামী। পুনরায় একটি স্থিতিশীল এনার্জি সিস্টেম উদ্ভাবন করার জন্য তিনি আলোচনার শীর্ষে রয়েছেন।

এ সকল মুসলিম যুবক প্রমাণ করলেন, যদি কেহ চেষ্টা করে তাহলে অবশ্যই তারা তাদের উদ্দেশ্য পৌছাতে সক্ষম হবে।

iqna


captcha