বার্তা সংস্থা ইকনা:
১৩ই জানুয়ারি সুদানে "খার্তুম প্রাইজ" শিরোনামে অনুষ্ঠিত সপ্তমতম আন্তর্জাতিক
কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশির বক্তৃতা পেশ করেছেন।
তিনি বলেছেন: বর্তমানে বিশ্বের বিভিন্ন সমস্যা বিশেষ করে অত্যাচার, হত্যা ও সহিংসতা দুর করার জন্য একমাত্র পন্থা হচ্ছে পবিত্র কুরআন এবং এই ঐশী গ্রন্থের শিক্ষা।
সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির বলেছেন: পবিত্র কুরআনের আহকাম মান্য করার মাধ্যমে জেরুজালেমের স্বাধীনতা এবং ইসলামী উম্মাহর ঐক্যের গঠনের সম্ভব হবে।
ইসলামী উম্মাহর ঐক্যের প্রতি আহ্বান জানিয়ে সুদানের প্রেসিডেন্ট বলেছেন: নব্য উপনিবেশিকরা চেষ্টা করছে মুসলমানদের কুরআন ও তার শিক্ষা থেকে দুর রাখতে।
বলাবাহুল্য, সুদানে "খার্তুম প্রাইজ" শিরোনামে অনুষ্ঠিত সপ্তমতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা হেফজ, তাজবিদ ও তাফসিরের আলোকে ৬ষ্ঠ জানুয়ারি খার্তুমে শুরু হয়েছে এবং ১৩ই জানুয়ারি শেষ হয়েছে।