বার্তা সংস্থা ইকনা: ইরাকের আল আনবার প্রদেশের ‘আল মুহাম্মাদী’ অঞ্চলে সেদেশের সামরিক বাহিনীর আকাশ পথে হামলার ফলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী
দায়েশের মুফতি আহমেদ জাসিম আল বিলাভী সহ অপর ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
ইরাকের সামরিক বাহিনী গতকাল রামাদি হতে সন্ত্রাস নিধন যুদ্ধে সুফিয়া নামক অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করে নিজেদের অধীনে নিতে সক্ষম হয়েছে।
রামাদি সহ আনবার প্রদেশের অন্যান্য অঞ্চলে বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে। তবে ইরাকি সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী, এই প্রদেশের কৌশলগত এলাকা সমূহ বিশেষ করে আল খাসফা সহ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল দায়েশ মুক্ত করা হয়েছে।
দায়েশের সাথে দীর্ঘ দিন যুদ্ধ করার পর ইরাকি সেনাবাহিনী ২০১৫ সালের ডিসেম্বর মাসে রামাদির প্রায় ৩০টি অঞ্চল দায়েশ মুক্ত করেছে। এ সাফল্যের জন্য দায়েশদের নিজ ঘোষিত রাজধানী মসুল প্রদেশ প্রবেশের রাস্তা ইরাকি সামরিক বাহিনীর জন্য খুলে গিয়েছে।