IQNA

অয়লানকে নিয়ে শার্লি এবদুর ব্যঙ্গ! + ছবি

16:01 - January 17, 2016
সংবাদ: 2600120
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম বিদ্বেষী হিসেবে বিখ্যাত ফরাসির বিদ্রূপাত্মক ম্যাগাজিন চার্লি এবদু। এই ব্যঙ্গাত্মক ম্যাগাজিন এবার সিরিয়ার অয়লানকে নিয়ে বিদ্রূপাত্মক কার্টুন প্রকাশ করেছে!
বার্তা সংস্থা ইকনা: গত ১৩ই জানুয়ারি গ্রিক উপকূলে মৃত সিরিয় শিশু অয়লানকে নিয়ে বিদ্রূপাত্মক কার্টুন ছেপেছে চার্লি এবদু।

এই ব্যঙ্গাত্মক ছবির কার্টুনিস্ট নিজেকে রাসানাম হিসেবে পরিচয় করিয়েছে। এ কার্টুনিস্ট জার্মানের কোলনে যৌন নিপীড়ন বিষয়টির অপব্যবহার করছে এবং এই নিষ্পাপ শিশুর ক্ষেত্রে এই জঘন্য অপরাধের সম্পর্ক স্থাপন করেছে!

এই কার্টুনিস্ট ছবির নিচে লিখেছে: অয়লান যদি বড় হতো, তাহলে তার পরিণতি কি হত? এবং নিজেই এর উত্তরে উল্লেখ করেছে: যৌন অপরাধে জড়িত হত!!! (কোলনে যৌন নির্যাতনের প্রতি ইঙ্গিত করেছে, কারণে কেউ কেউ এর জন্য শরণার্থীদের দোষারোপ করছে)

শার্লি এবদুর এই কাজ মানবতা বিরোধী এবং নিষ্পাপ শিশু অয়লানকে প্রশ্নের সম্মুখীন করেছে।

iqna

captcha