IQNA

পবিত্র কুরআনের গল্পের আলোকে নির্মিত অ্যানিমেশনের ব্যাপারে ওয়াহাবী মুফতির অদ্ভুত মন্তব্য!

23:19 - January 17, 2016
সংবাদ: 2600124
আন্তর্জাতিক ডেস্ক: কোন প্রকার যুক্তি প্রদান ছাড়াই সৌদি আরবের ওয়াহাবি মুফতি ‘শেইখ আব্দুল আজিজ অলে শেইখ’ পবিত্র কুরআনের গল্পের আলোকে নির্মিত অ্যানিমেশনের ব্যাপারে অদ্ভুত মন্তব্য ব্যক্ত করেছে।
পবিত্র কুরআনের গল্পের আলোকে নির্মিত অ্যানিমেশনের ব্যাপারে ওয়াহাবী মুফতির অদ্ভুত মন্তব্য!









বার্তা সংস্থা ইকনা: বর্তমানে অনেক আলেমগণ ও গবেষকগণ শিশুদের পবিত্র কুরআন ও ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করার প্রতি গুরুত্বারোপ করেন। তবে অনগ্রসর চিন্তার অধিকারী হিসেবে বিখ্যাত সৌদি আরবের ওয়াহাবি মুফতি
শেইখ আব্দুল আজিজ অলে শেইখএক স্যাটেলাইট প্রোগ্রামে গুরুত্বারোপ করে বলেছে: শিশুদের কুরআনের গল্পসমূহ সম্পর্কে অবগত করানোর জন্য পবিত্র কুরআনের গল্পের আলোকে নির্মিত অ্যানিমেশনের দেখানো ঠিক নয়।

শেইখ আব্দুল আজিজ স্যাটেলাইটে চ্যানেলের সাপ্তাহিক আল মাজদনামক এক অনুষ্ঠানে কোন দলিল ছাড়াই শুধুমাত্র আল্লাহর শপথ উপযুক্ত নয়বলে এমন অদ্ভুত মতামত ব্যক্তি করেছেন।

সৌদির সিনিয়র পণ্ডিতদের কাউন্সিলের প্রধানের দায়িত্ব হিসেবে নিয়োজিত শেইখ আব্দুল আজিজ কুরআনের গল্পসমূহ এবং তাফসিরের অর্থ পড়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন: বাজনার সাথে পবিত্র কুরআনের গল্প সমূহের আলোকে নির্মিত অ্যানিমেশন দেখালে শিশুদের কোনো লাভ হবেনা!

সৌদি আরবের মুফতিগণ ও শেইখরা পশ্চাৎপদ ও ধর্মান্ধ চিন্তার অধিকারী হিসেবে বিখ্যাত। মাঝে মধ্যেই তারা ফতোয়া ও মতামত ব্যক্ত করে থাকে, যা ইসলামি মাযহাবের অনুসারীগণ অবজ্ঞা ও বিস্ময়ের দৃষ্টিতে দেখে থাকে।

iqna

captcha