IQNA

সামরিক হামলার এক মাস অতিবাহিত হওয়ার পর:

এখনো নাইজেরিয়ার ৭৩০ জন মুসলমান নিখোঁজ

10:29 - January 18, 2016
সংবাদ: 2600125
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ইসলামি আন্দোলন ঘোষণা করেছে: সামরিক বাহিনী কর্তৃক নাইজেরিয়ায় মুসলিম হত্যার এক মাস অতিবাহিত হওয়ার পরও এখনো ৭৩০ জন মুসলমান নিখোঁজ রয়েছে।
এখনো নাইজেরিয়ার ৭৩০ জন মুসলমান নিখোঁজ
বার্তা সংস্থা ইকনা: গতমাসের ৩ তারিখে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জারিয়া শহরে মুসলমানদের ওপর অনর্থক হামলা চালায় দেশটির সামরিক বাহিনী। এ হামলার এক মাস অতিবাহিত হওয়ার পরও এখনও ৭৩০ জন মুসলমান নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের মুখপাত্র ইব্রাহীম মুসাবলেছেন: নাইজেরিয়ার সামরিক বাহিনী এসকল মুসলমানদের হত্যা অথবা গ্রেফতার করেছে। তবে তাদের ব্যাপারে আমাদের নিকট কোন তথ্য নেই।

নাইজেরিয়ার ইসলামি আন্দোলন আরও ঘোষণা করেছে: জারিয়ার কাদুনা অঞ্চলে অপর ২২০ জন মুসলমান কারাবন্দী রয়েছে এবং অন্যান্য মুসলমানেরা বুশী ও আবুজা নামক অঞ্চলে অবস্থিত সামরিক ঘাটির কেন্দ্রে বন্দি রয়েছে।

গতমাসে ইসলামি আন্দোলনের নেতা আল্লামা শেখ জাকজাকিকে গ্রেফতার করার জন্য সামরিক বাহিনীর সদস্যরা তার বাড়ি ঘোরাও করে। এসময় আল্লামা শেখ জাকজাকিকে রক্ষা করার জন্য মুসলমানেরা বাধা দিলে তাদের ওপর নির্মম ভাবে গুলি বর্ষণ করে। এর ফলে অনেকেই আহত ও নিহত হয়েছে।

iqna

captcha