IQNA

প্যারিসে হামলাকারীদের ভিডিও প্রকাশ করল দায়েশ

9:41 - January 26, 2016
সংবাদ: 2600172
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ একটি ভিডিও প্রকাশের মাধ্যমে প্যারিস হামলাকারী ৯ সন্ত্রাসীকে পরিচয় করিয়ে দিয়েছে।
প্যারিসে হামলাকারীদের ভিডিও প্রকাশ করল দায়েশ

বার্তা সংস্থা ইকনা: এ ভিডিওতে প্যারিস হামলাকারীরা দায়েশ বিরোধী পশ্চিমা জোটবিশেষ করে ব্রিটেনকে হুমকি দিচ্ছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সর্ব প্রথম এ ভিডিওটি তাদের নিজস্ব টেলিগ্রামে প্রকাশ করেছে। এ ভিডিওতে দেখা যায় যে, এই ৯ জন দায়েশী সদস্য একটি মরুভূমিতে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে।

এছাড়াও ভিডিওতে আরো দেখা যায় যে, এই সন্ত্রাসীরা তাদের সহিংসতা ও অপরাধমুলক কর্মকাণ্ড বৃদ্ধি করেছে এবং তাদের হাতে বন্দীদের আগুনে পোড়াচ্ছে এবং শিরশ্ছেদ করছে।

এ সকল সন্ত্রাসীরা ফরাসি ও আরবি ভাষায় কথোপকথন করছিল। তারা (আমেরিকার নেতৃত্বে) ঐক্যবদ্ধ দল এবং ২০১৪ সালে সেপ্টেম্বরে ইরাক ও সিরিয়ায় যারা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা দিচ্ছিল

এ ভিডিওর একাংশে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ছবি প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছবির উপর লেখা রয়েছে যারা কাফেরদের সারিতে রয়েছে, তারা আমাদের তলোয়ারের লক্ষ্যবস্তু হবে।

প্যারিস হামলার প্রায় দুই মাস পরে এই ভিডিও প্রকাশের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এ পর্যন্ত সাতজন এই ৯ সন্ত্রাসীর মধ্যে ৭ জন নিহত হয়েছে। তবে এ হামলায় কত জন সন্ত্রাসী অংশগ্রহণ করেছিল, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

এ ভিডিও থেকে বোঝা যায় যে, প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবু ওমর বেলজিকী নামে প্রসিদ্ধ আবদেলহামিদ আবাউদের। হামলার পরদিন বেলজিয়াম এ নাগরিক পুলিশি অভিযানে নিহত হয়।

এদিকে রায়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, দায়েশের প্রকাশিত এ ভিডিওটির সত্যতা সম্পর্কে এখন নিশ্চিত নয়।

বলাবাহুল্য, ১৩ই নভেম্বর প্যারিসে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলার ফলে ১৩০ জন নিহত হয়েছে।

iqna


captcha