IQNA

পিতামাতার প্রতি আনুগত্যের পরিসীমা কি?

15:21 - January 28, 2016
সংবাদ: 2600184
মায়ারেফ বিভাগ: পিতামাতার প্রতি আনুগত্য প্রত্যেক সন্তানের উপর ফরজ। কিন্তু এখন প্রশ্নের বিষয় হচ্ছে এ আনুগত্যের সীমা-পরিসীমা কি? এ সম্পর্কে উত্তর দিয়েছেন মুসলিম জাহানের খ্যাতনামা মনীষী হযরত আয়াতুল্লাহ আল উযমা আলী হুসাইনী সিস্তানী।



আন্তর্জাতিক ডেস্ক: পিতামাতার প্রতি আনুগত্যের সীমা-পরিসীমা সম্পর্কে উত্থাপিত প্রশ্নের উত্তর দিয়েছেন মুসলিম জাহানের খ্যাতনামা মনীষী হযরত আয়াতুল্লাহ আল উযমা আলী হুসাইনী সিস্তানী। এ প্রশ্ন ও উত্তরটি আল শিয়া ওয়েব সাইটে উল্লেখিত হয়েছে; আমরা এখানে তা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরছি-

প্রশ্ন: পিতামাতার প্রতি আনুগত্যের সীমা-পরিসীমা কি?

উত্তর : সন্তানের প্রতি পিতামাতার দু'ধরনের অধিকার রয়েছে; যথা:

প্রথমত: পিতামাতা যদি অভাবগ্রস্ত কিংবা অসহায় হয়ে থাকে তবে সন্তানের উপর ফরজ হচ্ছে নিজেদের সাধ্য অনুযায়ী পিতামাতার পাশে দাড়ান এবং তাদের যাবতীয় চাহিদাদি পুরণ করা। অন্যভাবে বলা যায় যে, পিতামাতা সেবা-যত্ন এবং ভরণপোষণের দায়িত্ব পালন করা।

দ্বিতীয়ত: পিতামাতার সাথে উত্তম আচরণ করা এবং তাদের প্রতি কখনও রুঢ় ও রুক্ষ ভাষায় কথা না বলা। এমনকি পিতামাতা যদি সন্তানের সাথে উচ্চ স্বরে কথাও বলে তবুও সন্তানের কোন অধিকার নেই পিতামাতার সাথে উচ্চ স্বরে কথা বলবে।

সূত্র: শাবিস্তান

captcha