
বার্তা সংস্থা ইকনা : ইমাম আলী (আ.) দারুল কুরআনের ৯ম কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রতিদ্বন্দীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতাটি গত ২৫শে জানুয়ারি থেকে তেহরানে শুরু হয়েছে এবং আজ ২৯শে জানুয়ারি পর্যন্ত চলবে।
এর ফাইনাল রাউন্ড আজ (শুক্রবার, ২৯শে জানুয়ারি) সকালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিচারকদের উপস্থিতিতে শোহাদায়ে ইসলামি কালচারাল কমপ্লেক্সে শুরু হয়েছে। এর সমাপনী অনুষ্ঠান আজ একই স্থানে স্থানীয় সময় বিকেল ৪-৫ টায় অনুষ্ঠিত হবে।#3471031