
বার্তা সংস্থা ইকনা: ১৯৭৮ সনের ১লা ফেব্রুয়ারী ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি দীর্ঘ বার বছর নির্বাসনে জীবন কাটনোর পর স্বদেশ প্রত্যাবর্তন করেন। তিনি দেশের আসার দশম দিনের মাথায় ইরানের তাগুত সরকারের পতন ঘটে এবং ইসলামী বিপ্লবের চুড়ান্ত বিজয় ঘটে। এ কারণে প্রতি বছর ১লা ফেব্রুয়ারী থেকে ১১ই ফেব্রুয়ারী ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের দশ প্রভাতি হিসেবে পালিত হয়। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৯টার দিকে ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী তেহরানস্থ শহীদদের মাজার বেহেশতে যাহরাতে উপস্থিত হয়েছেন।
আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী সেখানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনা করে সূরা ফাতেহা পাঠ করেন।