বার্তা সংস্থা ইকনা: ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতাদর্শিক পৃষ্ঠপোষক হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার (আরএসএস) এক আলোচনা সভা থেকে মুসলমানদের বিরুদ্ধে ‘চূড়ান্ত লড়াইয়ের’ মধ্য দিয়ে তাদের ধ্বংস করার হুমকি দেওয়া হয়।
সংঘ পরিবারের পক্ষ থেকে মুসলমানদের ‘রাক্ষস’ ও ‘রাবনের উত্তরসূরি’ হিসেবে আখ্যায়িত করা হয়। ‘মুসলমানদের কোনঠাসা করতে ও তাদেরকে ধ্বংস করতে’ হিন্দুদের প্রতি আহ্বানও জানিয়েছে বক্তারা।
সোমবার খবরটি ছিল ভারতের প্রভাবশালী দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রধান শিরোনাম।
রোববার (২৮ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের আগ্রাতে বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মীর শোকসভায় বক্তব্যে উপস্থিতি আলোচকরা এ হুমকি দেন।
কয়েকজন মুসলিম যুবকের বিরুদ্ধে অরুণ মাহাউর নামের ওই শ্রমিককে হত্যার অভিযোগ তোলা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপির এমপি রাম শংকর কাথেরিয়া। ছিলেন বিজেপির ফতেহপুর সিকরির এমপি বাবু লালসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, বিজেপি, আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের দাবি অরুণ মাহাউর গরু রক্ষা করতে গিয়ে মুসলমানদের হামলায় নিহত হয়েছে।
তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত ৫ মুসলমান যুবক গরু হত্যা বা পাচারে জড়িত না। মাহাউরের সঙ্গে ৫ যুবকের ঝগড়ার পর হত্যার ঘটনা ঘটে।
ইতিপূর্বে মুসলমানদের ওপর হামলার দায়ে জেল খেটে মুক্তি পেয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সেক্রেটারি অশোক লাভানিয়া।
উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বিজেপির স্থানীয় বিধায়ক বলেন, ‘আপনাদের গুলি ছুঁড়তে হবে, হাতে রাইফেল তুলে নিতে হবে, ছুরি চালাতে হবে। নির্বাচন ২০১৭ সালে, কিন্তু এখন থেকেই আপনাদের শক্তি দেখাতে হবে।’!!!
এ সময় উপস্থিত উগ্র হিন্দুরা ‘যে হিন্দুর রক্ত গরম হয় না, সে সত্যিকার হিন্দু নয়’। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুরেন্দ্র জয় ও বজরঙ্গ দলের নেতারা। বক্তব্যে সুরেন্দ্র প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘আপনারা দেখেছেন মুজাফফর নগরে কী ঘটেছে। আগ্রাকে মুজাফফর নগরে রূপান্তরিত করবেন না।’
রাম শংকর কাথেরিয়া বলেন, ‘আমাদের নিজেদের শক্তিশালী করে তুলতে হবে। আমাদের লড়াই শুরু করতে হবে। আমরা যদি লড়াই শুরু না করি তাহলে, আজ আমরা অরুনকে হারিয়েছি, কাল আরেকজনকে হারাব। আরেকজনকে হারানোর আগে আমাদের অবশ্যই নিজেদের শক্তি দেখাতে হবে যাতে খুনিরা পালিয়ে যায়।’!!!
সূত্র: শীর্ষনিউজ