IQNA

আত্মীয়দের হত্যার ফতোয়া জারি করল দায়েশ!

23:08 - March 01, 2016
সংবাদ: 2600374
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তাদের সদস্যদের নিকট নিজেদের আত্মীয়দের হত্যা করার জন্য আহ্বান জানিয়েছে।
আত্মীয়দের হত্যার ফতোয়া জারি করল দায়েশ!

বার্তা সংস্থা ইকনা: সৌদির সাইট আল মুরসাদলিখেছে: সম্প্রতি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ফতোয়া জারি করেছে, দায়েশের দলে যোগদানের পূর্বে নিজেদের আত্মীয়দের হত্যা করতে হবে।

এ ফতোয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে, যার এ চরমপন্থি দলে যোগদান করবে, তারা যেন তাদের বিকৃত চিন্তা থেকে ফিরে না যায়। অর্থাৎ যারা দায়েশের নিয়ন্ত্রিত এলাকায় আসার পর এ দলের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের গোপন বিষয় ও চক্রান্ত সম্পর্কে অবগত হওয়ার পর তারা সত্যকে আবিষ্কার করে এবং এ সত্য জানার পর কেহ যেন ফিরে না যায়।

সম্প্রতি সৌদি পত্রিকা আল-রিয়াদ, দায়েশের এ ফতোয়ার জন্য আইএস সদস্যরা নিজেদের চার আত্মীয়কে হত্যা করেছে বলে খবর জানিয়েছে। তবে এ ফতোয়ার ওপর দায়েশ সদস্যরা তেমন কাজ করছে না। কারণ, দায়েশ এ ফতোয়া ২০১৫ সালের ১৬ই মার্চে জারি করেছে এবং ১১ মাস অতিবাহিত হওয়ার পর সৌদি আরবে মাত্র ৪টি ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে।

ওয়াহাবী মতবাদ বিশ্বাসের ওপর ভিত্তি করে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চিন্তাধারা ও বিশ্বাস গঠন হয়েছে এবং নিজেদের মনগড়া বিশ্বাস ও তাদের কর্ম ও পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের নিকট ইসলামের ভাবমূর্তি বিকৃত করতে চাচ্ছে।

iqna



captcha