IQNA

পরিবেশ দূষণ জায়েজ নয় ; মালয়েশিয়ার ফতওয়া কমিটি

21:16 - March 02, 2016
সংবাদ: 2600379
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার পার্লিস প্রদেশের ফতওয়া কমিটি ঘোষণা করেছে, মানুষ, পশুপাখি ও গাছ-গাছালির সুস্থতার উপর সরাসরি প্রভাব ফেলে এমন পরিবেশ দূষণ জায়েজ নয়।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার পার্লিস প্রদেশের মুফতি ড. যায়নুল আবেদিন বলেছেন: ফতওয়া কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে, ইকোসিস্টেমকে ধ্বংস করে ও পরিবেশ দূষণ করে এমন যে কোন প্রকার পদক্ষেপ থেকে দূরে থাকা সকল মুসলমানের কর্তব্য।

তিনি বলেন: পরিবেশ দূষণ ইসলাম ধর্মের শিক্ষা পরিপন্থী।

তার সংযোজন: ইসলাম এমন একটি ধর্ম যা তার অনুসারীদেরকে সুস্থভাবে জীবন-যাপন, বিশ্বকে দূষণমুক্ত রাখা এবং যে কোন প্রকার ক্ষতি সাধন থেকে দূরে থাকার প্রতি আহবান জানায়।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে পার্লিস প্রদেশের ফতওয়া কমিটি দীর্ঘ অনুষ্ঠান মালা ও মসজিদের মাইক থেকে দোয়া প্রচারকে নিষিদ্ধ করেছে। যুক্তি হিসেবে বলা হয়েছে মসজিদের প্রতিবেশীরা এতে কষ্টের সম্মুখীন হয়।

যায়নুল আবেদিন বলেছিলেন: মাইক থেকে যিকর ও দোয়া প্রচার ইসলাম ধর্মের ভাবমূর্তি বিনষ্ট করতে পারে। এ কারণেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার ২ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে শতকরা ৬০ ভাগ মুসলমান। এছাড়া ৩৫ ভাগ বৌদ্ধ, হিন্দু ও খ্রিষ্টান ধর্মের অনুসারী।#3480017

সূত্র: Bernama

captcha