IQNA

শিয়া মুসলমানদেরকে নিয়ে অপমানজনক উক্তি ব্যক্ত করল বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী

20:14 - March 03, 2016
সংবাদ: 2600380
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের অধিকাংশ জনগণ শিয়া মুসলমান। আর এ বিষয়ের প্রতি কোন ভ্রুক্ষেপ না করে শিয়া মুসলমানদেরকে নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অপমানজনক উক্তি ব্যক্ত করেছে।
শিয়া মুসলমানদেরকে নিয়ে অপমানজনক উক্তি ব্যক্ত করল বাহরানেই স্বরাষ্ট্রমন্ত্রী

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী শিয়া মুসলমানদেরকে বিদেশীদের দ্বারা সংঘটিতএবং মিথ্যা ধর্মেরঅনুসারী বলে অবিহিত করেছে!

বুধবার (২য় মার্চ) আরবি দেশসমূহের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে তিউনিসিয়ায় অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠতে বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী "রাশেদ বিন আব্দুল্লাহ আল খলিফা" এধরণের গর্হিত মন্তব্য করেছে। এছাড়াও লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী দল বলে অবিহিত করেছ এবং শিয়া মাযহাব এবং এ মাযহাবের অনুসারীদের অবমাননা করেছে।

বাহরাইনের অধিকাংশ জনগণ শিয়া মুসলমান। আর এ বিষয়ের প্রতি কোন ভ্রুক্ষেপ না করে শিয়া মুসলমানদেরকে নিয়ে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তি করেছে, শিয়া মুসলমানেরা বিদেশীদের দ্বারা সংঘটিতএবং মিথ্যা ধর্মেরঅনুসারী!

"রাশেদ বিন আব্দুল্লাহ আল খলিফা" আরও বলেছে: সকল প্রকার মিথ্যা ধর্ম থেকে আমরা আমাদের সমাজকে রক্ষা করব।

বাহরাইনেই স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছে: বাহরাইন অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করবে না। ঠিক তদ্রূপ আমাদের বিষয়েও অন্য কেউ হস্তক্ষেপ করুক সেটা আমরা চাই না।

এছাড়াও "রাশেদ বিন আব্দুল্লাহ আল খলিফা" ইরানের বিরুদ্ধে অপবাদ দিয়ে বলেছে: কিছু আরবী দেশের বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে। আর এ বিষয়টি অনেক ভয়ঙ্কর।#


iqna



captcha