
বার্তা সংস্থা ইকনা: পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যরা বুধবার (২য় মার্চ) ঘোষণা করেছে: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’কে সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব ‘আব্দুল লতিফ বিন রশিদ আল যিয়ানি’ এ ব্যাপারে বলেছে: যাদের সন্ত্রাসী বলে অবিহিত করা হয়েছে তাদের দমন করার জন্য সকল প্রকার চেষ্টা করবে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
এছাড়াও তিনি আরও বলেছেন: সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার জন্য পারস্য উপসাগরীয় আরবি দেশসমূহের যুবকদের প্রশিক্ষণ দিচ্ছেন হিজবুল্লাহ এবং তাদের দিয়ে অবৈধ ভাবে বিস্ফোরকদ্রব্য পাচার করছে ও তাদেরকে রাষ্ট্রদ্রোহি হিসেবে গড়ে তুলছে। আর এজন্য পারস্য উপসাগরীয় আরবি দেশসমূহের নিরাপত্তার জন্য হিজবুল্লাহ হুমকি স্বরূপ।
অথচ দীর্ঘদিন যাবত পারস্য উপসাগরীয় পাঁচটি দেশ তথা সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত তাকফিরি ও সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সমর্থন করে আসছে এবং এর ফলে ইরাক, সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধ সৃষ্টি হয়েছে।
বলাবাহুল্য, এর পূর্বেও লেবাননের বিরুদ্ধে সৌদি শাসকের কার্যক্রমকে সমর্থন করেছিল পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ।#