IQNA

বেলজিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে মুসলিম শিল্প-সাংস্কৃতিক সেন্টার

16:34 - March 04, 2016
সংবাদ: 2600387
আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের ‘রায়সুল হানুত’ কমিউনিটির পক্ষ থেকে সেদেশের সংখ্যালঘু মুসলমানদের জন্য শিল্প-সাংস্কৃতিক সেন্টার চালু করা হবে।
বেলজিয়ামে উদ্বোধন হবে মুসলিম শিল্প-সাংস্কৃতিক সেন্টার

বার্তা সংস্থা ইকনা: বর্তমানে বেলজিয়ামের
রায়সুল হানুতকমিউনিটির সদস্যগণ মুসলমানদের জন্য শিল্প-সাংস্কৃতিক সেন্টার নির্মাণের জন্য সাহায্য সংগ্রহ করছেন।

মুসলমানদের জন্য শিল্প-সাংস্কৃতিক সেন্টার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মুলিনবিকনামক অঞ্চলে নির্মাণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এ জন্য রায়সুল হানুতকমিউনিটির সদস্যরা এর ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা শুরু করেছে।

বেলজিয়ামের উদ্যমী যুবকদের প্রচেষ্টা ৬ বছর পূর্বে রায়সুল হানুতকমিউনিটি নির্মাণ করা হয়েছে। মুসলিম শিল্প-সাংস্কৃতিক সেন্টার গঠনের ব্যাপারে উক্ত কমিউনিটির কর্মকর্তা জানিয়েছেন: বেলজিয়ামে সংখ্যালঘু মুসলমানদের কথা চিন্তা করে শিল্প-সাংস্কৃতিক সেন্টার নির্মাণ করা হবে। আগামী ৫ বছরের মধ্যে উক্ত সেন্টারের নির্মাণ কাজ শেষ করা হবে।

তিনি আরও বলেছেন: রাজধানী ব্রাসেলসের মুলিনবিকঅঞ্চলে ৭ লাখ ইউরোর মূল্যে একটি বাড়ী ক্রয় করে শিল্প-সাংস্কৃতিক সেন্টারের কার্যক্রম চালু করা হবে।

রায়সুল হানুতকমিউনিটির কথা মতো যদি ২০২০ সালের মধ্যে শিল্প-সাংস্কৃতিক সেন্টারে নির্মাণ করা হয়, তাহলে উক্ত সেন্টারই সেদেশের মুসলমানদের জন্য প্রথম সেন্টার হিসেবে পরিগণিত হবে। যা মুসলমানদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে।

iqna




captcha